সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৩৫২ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ

 রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাওঁ গ্রামে এম,বি মেমোরিয়াল ট্রাষ্টের প্রবাসী কয়ছর আহমেদ, ফরিদ আহমেদের এর উদ্যোগে ২০০ শতাদিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১জানুয়ারী) টিয়ার গাওঁ গ্রামের নিজ বাড়িতে শীতবস্ত্র পূর্বক আলোচনা সভায় হাফিজ মৌল্লানা নুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি রমজান আলী চানা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিশেষ অতিথির বক্তব্য দেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইকড়ছই দারুচ্ছুন্না মাদ্রাসার শিক্ষ মাওলানা আজমল হোসেন জামি, জগন্নাথপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক গোবিন্দ দেব প্রমুখ। অন্যান্য মধ্যে বক্তব্য দেন, গুলজার হোসেন, ছমির আহমেন, আবু তাহের, আব্দুল হাকিম। প্রবাসীরা প্রতি বছর এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছেন। এই ষ্ট্রাষ্টের পক্ষ থেকে সাহায্য প্রতিনিয়ত চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০০ শতাধীক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ ব্যাপারে গুলজার আহমেদ বলেন, আমাদের পারিবারিক একটি ট্রাষ্ট করা হয়। প্রত্যেকটি সদস্য প্রবাসী আমরা যে টাকা বেতন পাই তার থেকে কিছু টাকা দিয়ে আজ আমরা অসহায় এবং গরীব লোকদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করেছি। এর আগেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে সাহায্য-সহযোগিতা করেছি, আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা। উল্লেখ্য, এম,বি মেমোরিয়াল ট্রাষ্টের প্রবাসী সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যই প্রবাসী। তাদের সকলের সহযোগিতায় এই সংগঠনকি এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST