সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমনে আহত ১

Reporter Name / ২৩৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত পাহাড়ের গভীর জঙ্গলে লাকড়ী কাটতে গিয়ে বন্য হাতির আক্রমনে আব্দুল্লাহ(৪০) নামে এক কৃষক মারাক্তক ভাবে আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শী ও আহত আব্দুল্লাহ’র পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাকড়ীর সন্ধানে নওকুচি পাহাড়ের ১১০৪ নং সীমান্ত পিলারের কাছে যায়। এসময় লাকড়ী কাটাবস্থায় ঝোপের ভিতরে লুকিয়ে থাকা বন্যহাতির দল আব্দুল্লাহকে আক্রমন করে। এতে আব্দুল্লাহ’র মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাক্তক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। আশপাশের লোকজন টের পেয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে আব্দুল্লাহকে দ্রুুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ মৃত্যুের সাথে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে থানা পুলিশ ও বন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ রোগীর খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST