রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে বাহবার কোচের সুপারভাইজারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

Reporter Name / ২৩৪১ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের
পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন ঝন্টু (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মোশারফ হোসেন ঝন্টু পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। নিহত মোশারফ হোসেন ঝন্টু রাহবার কোচের সুপারভাইজার ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ বলেন, নিহত মোশারফ হোসেন ঝন্টু বাসায় একাই থাকতো। তার স্ত্রী ও সন্তানেরা ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে থাকতো। মোশারফ হোসেন ঝন্টু রাহবার ঢাকা কোচের সুপারভাইজার ছিলেন। গত (২৭ মার্চ) রোববার ডিউটি শেষ করে তার নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে আশে পাশের মানুষ দূর্গন্ধ পেয়ে ও মোশারফ হোসেন ঝন্টুর বাড়িতে গিয়ে মরাদেহ দেখতে পেয়ে বিরামপুর থানা পুলিশকে খবর দেয়।

জানতে চাইলে,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীদের সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবী সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST