সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে জাতীয় শিক্ষাক্রম প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ২৩৮২ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ উপেজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ পাঁচ দিনব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের (ভারঃ) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ডিজিটাল টেকনোলজি বিষয়ের মাষ্টার ট্রেইনার মিজানুর রহমান মিজান, শ্যামল চন্দ্র সরকার, আশরাফুল আলম, বাংলা বিষয়ের মাষ্টার ট্রেইনার আঞ্জুমান আরা মিলি উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম জানান, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ মাঠ পর্যায়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ বাস্তবায়নের জন্য এই শিক্ষক প্রশিক্ষণ ৬-৭ ও ১৩-১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, সাম্য, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র মুক্ত ও ড়িজিটাল স্মার্ট বাংলাদেশ গড়াই নতুন কারিকুলামের মূল লক্ষ্য। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মাষ্টার ট্রেইনার, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা থেকে আগত প্রশিক্ষণার্থী শিক্ষক-শিক্ষিকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST