সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল নক্ষত্র উদীয়মান কবি ‘হাফসা ইসলাম মোহ’

Reporter Name / ২৪৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৩:০০ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার ঃ নেত্রকোণা জেলার কবি সাহিত্যের আঁতুরঘর নামে খ্যাত আটপাড়া উপজেলা, আর সেই উপজেলার মনসুরপুর গ্রাম থেকে বেড়ে উঠা উদীয়মান কবি হাফসা ইসলাম মোহ মুগ্ধতা ছড়িয়েছেন সারা জেলায়, অতঃপর বাংলাদেশে। কবি “মোহ” ২০১৭ সালে মনসুরপুর আব্দুল হামিদ তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও ২০১৯ সালে নেত্রকোণা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, ৩য় বর্ষে অধ্যয়নরত আছেন। ইংরেজি বিভাগের ছাত্রী হয়েও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি রয়েছে তার অগাধ ভালবাসা যার বহিঃপ্রকাশ ঘটেছে কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “তুমি আসবে বলে” কাব্যগ্রন্থের মাধ্যমে। গ্রন্থটি ২০২২ সালে প্রকাশিত হওয়ার পর পাঠক মনে বেশ আলোড়ন তুলেছিল। কবি তার কবিতায় প্রেম-ভালোবাসা এবং বিরহ-বিচ্ছেদের এক অপার সমন্বয় ঘটিয়ে দেখিয়েছেন। যে কারণে কাব্যগ্রন্থটি সকল শ্রেণীর মানুষের কাছে বিশেষ জায়গা করে নিয়েছিলো। লেখালেখি ছাড়াও সমাজসেবা, কিশোর- কিশোরীদের সামাজিক সচেতনতা তৈরিতে বিশেষভাবে অবদান রেখে চলছেন তিনি। এছাড়াও তিনি সাংবাদিকতার সাথে যুক্ত। একসাথে বেশ কয়েকটি পত্রিকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ভাবনার সঙ্গে অন্তরের মমতাকে জুড়ে দিতে বেশ পারঙ্গম তিনি। তার ইচ্ছেগুলো প্রাণময়তা পায় শব্দচয়নে। স্বপ্নের সঙ্গে আদিগন্ত সখ্যতা। বেদনা মনকে আচ্ছন্ন করলেও বরাবর আশাবাদী। উল্লেখ্য, কবি হাফসা ইসলাম মোহের ২য় কাব্যগ্রন্থ ২০২৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST