সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৪২৭ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩:৩৮ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, – শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২৯ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হলেও ৫০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। এসময় উপস্থিত ছিলেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার নুরুন নবী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবীবুল্লাহ, উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার শাহরিয়ার পারভেজ, ঝিনাইগাতী সরকা‌রি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ কেন্দ্রের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। উল্লেখ্য, টানা ১৩ বছর পর বৃত্তি পরীক্ষায় বসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ৩ জন হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST