সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান সভাপতির

Reporter Name / ২৪৪৭ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ

 স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিক আহমদ ও প্রধান শিক্ষক সেলিম রেজাকে নিয়ে একটি মহল বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অপপ্রচারে স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতিবিনিময়কালে প্রকৃত ঘটনা তুলে ধরেন আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক শিল্পপতি রফিক আহমদ ভুইয়া। তিনি জানান, জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকায় ২০০১ সালে নিজস্ব ভুমির উপর বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার বড় ভাই সমাজসেবক শিল্পপতি মরহুম শফিকুল আহমদ ভুইয়া। তিনি বলেন তার পিতা মরহুম আব্দুল খালিকের স্বপ্ন বাস্তবায়নে নাম করণ করা হয় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়। আমার বড় ভাই শফিকুল আহমদ ভুইয়া মৃত্যুর পর ২০২২ সালের জানুয়ারীতে আমাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। বিদ্যালয়ের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকায় স্কুলের খন্ডকালীন শিক্ষক কাজী গোলজার হোসেন সুহেল ও আয়া মিতা রানী দাস মিঠুকে বিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। ইতিপূর্বে বিদ্যালয় থেকে অব্যাহতি প্রাপ্ত শিক্ষক ও সম্প্রতি অব্যাহতি প্রাপ্ত শিক্ষক গোলজার হোসেন ও আয়া মিঠু সহ একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে আমি ও প্রধান শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার মরহুম বড়ভাই শফিকুল আহমদ ভুইয়া ও আমাদের পরিবার এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নতির স্বার্থে আমার পিতা মরহুম আব্দুল খালিকের নামে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে অদ্যবদি পর্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। সুনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে সকল ধরনের অপপ্রচার থেকে বিতরত থাকতে আমি জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে সকলের প্রতি সবিনয় অনরোধ করছি। মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য আহমদ কিবরিয়া রিংকু সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST