সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সৌদির প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস দিচ্ছেন যুবরাজ

Reporter Name / ২৪৬৬ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃআর্জেন্টিন গত তিন বছর ধরে অপরাজিত ছিলো এবং ২০২২ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট মনে করা হয় দেশটিকে। কিন্তু কাতারের লুসাইল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। খবর বাপসনিউজ। সৌদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। এ জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে ফুটবলারদের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পিলে চমকে যাওয়ার মতো ওই জয়ের পর সৌদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ। এতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি। গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে। এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST