সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Reporter Name / ২৪৭০ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ

জাকির হোসেন, বানারীপাড়া// বানারীপাড়ায় এসএসসি ব্যাচ – ২০১৮ আয়োজিত ভাইস চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল বানারীপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ ২০১৮ ও এসএসসি ব্যাচ ২০১৯ অংশগ্রহণ করে। উৎসবমূখর পরিবেশে খেলার নির্ধারিত সময় গোল শূন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে এসএসসি ব্যাচ ২০১৯ জয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খেলার পরিচালক কেএম শফিকুল আলম জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা সফিকুল ইসলাম বাবু, মশিউর রহমান সুমন, এ আহমেদ সাইফুল, মোঃ বাপ্পি, মোঃ রিয়াজ, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, রাহাত আহমেদ রাহাত । টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হন এসএসসি ব্যাচ ২০১৮ গোলকিপার আশিক, সেরা গোলদাতা এসএসসি ব্যাচ ২০১৯ এর রাকিব ও ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এসএসসি ব্যাচ ২০১৯ এর মোঃ সাজ্জাদ। বিপুল সংখ্যক দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে পুরষ্কার ও প্রাইজ মানির পাশাপাশি সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করতে সকল বিষয়ের পৃষ্ঠপোষকতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST