সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেলের জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত

Reporter Name / ২৪৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালন করা হয়। ১৮অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাজিব সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগ উপস্থিত ছিলেন। এসময় সভাকক্ষে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST