শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত লোহার পাত চুরি করে পালানোর সময় যুবক আটক।

Reporter Name / ২২৪০ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৪:০৩ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় জিবন হোসেন রুবেল (৩১) কে আটক করেছে পুলিশ। আটক রুবেল বেনাপোল ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।

রোববার সকালে চুরি হওয়া মালামাল সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ২০টি লোহার পাত সহ জিবন হোসেন রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ২০টি লোহার পাত সহ একজনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST