সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগার রানীনগরে বিভিন্ন অনুষ্ঠান উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ঞের জন্মাষ্টমী উদযাপনঃ

Reporter Name / ২৫৮৯ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ

 

আবু সাইদ চৌধুরী ( রানীনগর – নওগাঁ) নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০ টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা করা হয়।

রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ অনেকেই। এছাড়াও জন্মাষ্টমী অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST