শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় ১৯ জনের প্রাণহানি

Reporter Name / ২৩৩৭ Time View
Update : সোমবার, ১ আগস্ট, ২০২২, ২:৫৭ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেনটাকি রাজ্যের অ্যাপালাচিয়ায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েক দশকের মধ্যে এবারই কেনটাকিতে সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় সেখানকার অনেক বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে, আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেছেন, শত শত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যায় ডুবে গেছে।শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকিতে বন্যাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় উদ্ধারকারীদের সহায়তা করার জন্য ফেডারেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। বন্যায় নিহতদের মধ্যে অন্তত ৬ জন শিশু আছে; যাদের মধ্যে একজনের বয়স এক বছর।বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কেনটাকির বন্যার মতো চরম বৈরী আবহাওয়ার ঘটনা ঘটছে। দেশটির ন্যাশনাল গার্ডের হেলিকপ্টারে করে কেনটাকির গভর্নর বেসিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কেনটাকির বন্যাকে এযাবৎকালের ‘সবচেয়ে ভয়াবহ’ বলে অভিহিত করেছেন তিনি।বেসিয়ার বলেছেন, এখনও অনেক মানুষ বন্যায় আটকা আছেন। এছাড়া আরও অনেক মানুষের খোঁজও পাওয়া যাচ্ছে না। আমরা তাদের সবাইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। বন্যা কবলিত এলাকা থেকে ইতোমধ্যে শত শত মানুষকে নৌকা এবং হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।বন্যা কবলিত এলাকায় ব্যাপক দারিদ্রতা দেখা দিয়েছে। ওই এলাকার কমপক্ষে ৩৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। অনেক এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।বেসিয়ার বলেছেন, অ্যাপালাচিয়ায় এর আগেও আকস্মিক বন্যা হয়েছে। কিন্তু এবারের মতো ভয়াবহ বন্যা কখনই দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST