মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, নিউইয়র্কে জরুরি অবস্থা

Reporter Name / ২৫৯৫ Time View
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৬:৪০ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল।
সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে হকুল বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেছেন, সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
তিনি বলেন, সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউইয়র্ক শহরের বাসিন্দা।
আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি, আরো ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা এবং নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।
গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট এবং নার্সদের জন্য প্রযোজ্য হবে।গত সপ্তাহের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ভাইরাসটিকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি ঘোষণা করেছিলেন। বুধবার পর্যন্ত, বিশ্বব্যাপী ৭৭টি দেশে বিশ হাজারেরও বেশি মাঙ্কিপক্সের ঘটনা শনাক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST