সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মানবিক আনসার এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

Reporter Name / ২৬১৪ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি মহোদয়ের অর্থায়নে মানবিক আনসার সরোয়ার উদ্দিন এর সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্থানে ভারসাম্যহীন মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন মানবিক আনসার সরোয়ার টিম। সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ জুন এর শাহবাগ থানা অফিসার, পারভেজ হোসেন খসরু, নগর গণপূর্ত বিভাগ এর আনসার কমান্ডার মুস্তাফা কামাল, আনসার সদস্য, শাউন খান, শরিফুল ইসলাম, প্রমুখ। খাবার বিতরণ শেষে থানা অফিসার পারভেজ হোসেন খসরু, বলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন এর সাপ্তাহিক খাবার বিতরণ ও সামাজিক কর্মকাণ্ড গুলো সত্যি প্রশংসনীয়। আসা করছি সরোয়ার অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত পাশে থেকে এই ভাবে মানবিক কাজ করে যাবে। আনসার কমান্ডার মুস্তাফা কামাল আমাদের জানান, সরোয়ার ১বছরে মানব সেবার মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আমি দেখলাম সরোয়ার প্রতি সাপ্তাহে যে ভাবে নিজেদের হাতে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়, তা দেখে আমি মুগ্ধ। আমি সরোয়ার সহ আনসার বাহিনীর সকল আনসার ভিডিপি সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সরোয়ার উদ্দিন বলেন, তরুণরাই চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তাই চাকরি ও পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম এর মাধ্যমে কাজ করে দেশ ও দশের সেবা করা প্রয়োজন। এতেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ। তিনি আরো বলেন, আজ আমার সম্মানিত শ্রদ্ধেয় স্যার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান মহোদয় এর নাতির জন্মদিন, সেই উপলক্ষে শিশুদের জন্য স্যার একবারে আহার এর ব্যবস্থা করেছেন, সবাই স্যার ও স্যারের নাতি এবং আমার জন্য দোয়া করবেন। আমি স্যার এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST