সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name / ২৬৯২ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:৩০ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১জুলাই জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে উক্ত প্রেস ব্রিফিং করেন তিনি। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যের আলোকে ইতিমধ্যে সাপাহার উপজেলায় ১ম পর্যায়ে ১২০, ২য় পর্যায়ে ৬০ ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪৫ জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ১০টি সেমি পাকা ঘর আগামী ২১জুলাই গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যেই এই উপজেলায় মোট ২২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। আরো ১০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ২৩৫টি সেমি পাকা ঘর ভ‚মি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এসময় সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা খাতুন সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST