সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে তিতাসে,

Reporter Name / ২৬৫৬ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১১ বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার তিতাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জুলাই) সকালে বিএমএসএফ তিতাস উপজেলা শাখার উদ্যোগে তিতাস প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি। মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে এক হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জুয়েল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সদস্য আলমগীর হোসেন ও সাংবাদিক নাঈম প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST