শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রথম স্ত্রী মারা গেলেন

Reporter Name / ২১২২ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমারা গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ও তার তিন সন্তানের মা ইভানা ট্রাম্প। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।বৃহস্পতিবার (১৫ জুলাই) ডোনাল্ড ট্রাম্প তার সোস্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইভানা ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন। যদিও মৃত্যুর কারণ উল্লেখ করেননি ট্রাম্প।পোস্টে ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বলেন, ইভান চমৎকার, সুন্দর এবং দুর্দান্ত এক মহিলা ছিলেন। যার জীবন ছিল অনুপ্রেরণামূলক। তার গর্ব এবং আনন্দ ছিল তার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিককে নিয়ে। ‘রেস্ট ইন পিস’ ইভানা।সাবেক চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনামালে বেড়ে উঠেছিলেন ইভানা। তিনি একজন মডেল ছিলেন। ১৯৭৭ সালে ট্রাম্পের সাথে বিয়ে হয় তার, যখন ট্রাম্প একজন উদীয়মান রিয়েল এস্টেট ডেভলপার। বিয়ের পরের বছরই ভূমিষ্ট হয় তাদের প্রথম সন্তান ডোনাল্ড জুনিয়র। পরে ১৯৮১ সালে ইভাঙ্কা এবং ১৯৮৪ সালে এরিকের জন্ম হয়।পরবর্তীতে নব্বইয়ের দশকের শুরুতে ট্রাম্পের সাথে বিচ্ছেদ হয় ইভানার। পরে ১৯৯৩ সালে ম্যাপলসকে বিয়ে করেছিলেন ট্রাম্প। ম্যাপলসের সাথে ট্রাম্পের সংসার টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। পরে ২০০৫ সালে তিনি তৃতীয় এবং বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST