সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মাত্র ৪৫ মিনিটে হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ।

Reporter Name / ২৬৫০ Time View
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২:০৯ পূর্বাহ্ণ

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন মাত্র ৪৫ মিনিটের মধ্যে উদ্ধার করে দিয়েছে পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সদর থানায় অবগতের কিছু সময়ের মধ্যেই তা উদ্ধারে সফল হন থানার উপপরিদর্শক (এসআই) আলী আরমান। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আলী আরমান। তিনি বলেন, নীলফামারী শহরের একটি মোবাইল শপে কর্মরত জালাল হোসেন নামে এক ব্যক্তি বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সৈয়দপুর-নীলফামারী সড়কে হারিয়ে ফেলেন। ফোন হারোনার কিছু সময়ের মধ্যে তিনি থানায় এসে বিষয়টি আমাকে জানালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিছু সময়ের মধ্যেই ফোনের অবস্থান নিশ্চিত করি। পরে ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তর করি। আলী আরমান বলেন, এর আগেও অনেক মোবাইল ফোন উদ্ধার করেছি। তবে এই ফোনটি উদ্ধারে সময় লেগেছে মাত্র ৪৫ মিনিট। অনেক ভালো লাগছে কম সময়ের ফোনটি উদ্ধার করতে পেরেছি। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন জালাল হোসেন। তিনি বলেন, এই ফোনের মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে। ফোন হারিয়ে যাওয়ায় খুবই চিন্তায় ছিলাম। পরে থানায় বিষয়টি জানানোর কিছু সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করে দেয়। ফোনটি পেয়ে খুব ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST