বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সীমান্তে ১৮ কেজি রুপা ও মোটরসাইকেল উদ্ধার

Reporter Name / ২৪৩৫ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ

  1. মোস্তাফিজুর রহমান , বেনাপোল প্রতিনিধিঃ
    যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটা মোটরসাইকেল আটক করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।

বুধবার (৬ই জুলাই) দুপুরে গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে।

এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটর সাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য-২৫,০৯,১০০/- (পঁচিশ লক্ষ নয় হাজার একশত) টাকা।আটককৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST