রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁ রাণীনগরে ৭ দিনেও অজ্ঞাত শিশুর পরিবারের সন্ধান মেলেনিঃ

Reporter Name / ২৫৮১ Time View
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২:৪৭ পূর্বাহ্ণ

 আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে রংপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুত্বর আহত হওয়া অজ্ঞাত শিশুর পরিবারের সন্ধান ৭ দিনেও মেলেনি। অজ্ঞাত ওই শিশুর বয়স আনুমানিক ১১ থেকে ১২ বছর। তার পরনেছিল পাঞ্জাবি ও লুঙ্গি। বর্তমানে শিশুটি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রাণীনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গত বুধবার (২৯ জুন) বিকেল পৌনে ৪টার দিকে “রংপুর এক্সপ্রেস” রংপুরগামী ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে এক শিশু স্টেশন এলাকায় পরে গুরুত্বর আহত হয়। এ মতাবস্থায় স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত শিশুটির মাথার ৩-৪ জায়গায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাত পেয়েছে। তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্বেচ্ছাসেবী মো: কবিরসহ কয়েকজন জানান, শিশুটি তার নাম-পরিচয় সঠিকভাবে বলতে পারছে না। প্রথমে তার নাম মুসল্লী, বাবা গিয়াস উদ্দিন ও বাড়ির ঠিকানা কাঠালবাড়ি বললেও আর কিছু বলতে পারেনি। তার দেওয়া ঠিকানায় তার পরিবারকে খঁজে পাওয়া যায়নি। গত ৭দিন ধরে সে হাসপাতালে ভর্তি রয়েছে। ধারনা করা হচ্ছে, ওই শিশুটি হয়তো কোন মাদ্রাসার ছাত্র। তার পরনেছিল পাঞ্জাবি ও লুঙ্গি। আমরা স্বেচ্ছাসেবীরা তার দেখাশোনা করছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাত শিশুরটির পরিবারের সন্ধান পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে আসছি। কিন্তু শিশুটির পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি এই শিশুকে বা তার পরিবারকে চিনে থাকেন তাহলে রাণীনগর থানা পুলিশের সাথে এই নম্বরে (০১৩২০-১২৩৬১৬) যোগযোগ করার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST