রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

টিভিতে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো আদালতে তোলা হলো সেই প্রতিবাদী রুশ সাংবাদিককে

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৮০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১:০৬ অপরাহ্ণ

সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকে মস্কোর একটি আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।মারিনার বিরুদ্ধে ‘আনঅথরাইজড পাবলিক ইভেন্ট’ আয়োজনের অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।রাশিয়ার আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জরিমানা, কমিউনিটি সেবা অথবা ১০ দিন কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার রাশিয়ার টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা, যিনি ওই টিভি চ্যানেলের অন্যতম সম্পাদক।মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল— যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে বলছে।’ মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়।
এই ঘটনার আগে নিজ বক্তব্যের একটি ভিডিও রেকর্ড করেছিলেন মারিনা। সেখানে ইউক্রেনের সামরিক অভিযানকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘(এই যুদ্ধের বিষয়ে) টেলিভিশনের পর্দায় ক্রমাগত মিথ্যে বলার জন্য আমি লজ্জিত। রুশরা ক্রমশ দানব হয়ে উঠছে এবং তা দেখেও চুপ থাকার জন্য আমি লজ্জিত। আমরা সবাই এই মানবিকতাবর্জিত শাসনামলের নীরব দর্শক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST