বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কাঠালিয়ার সমাজ সেবা কর্মকর্তা সততার পুরুস্কার পেলো বদলী।

Reporter Name / ২৫২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১:৩০ অপরাহ্ণ

 বরিশাল জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বর্তমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেন রাস্ট্রীয় কোটি টাকা বাচিয়ে বিনিময় পুরুস্কার পেলেন বদলী। তার বদলী আদেশ আসার পর সাধারন মানুষের মধ্য চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলার সাধারণ জনগনের দাবি তিনি একজন সৎ, দক্ষ ও মানবিক অফিসার । তিনি অত্যন্ত সুনামের সাথে চাকরি করছেন। তিনি যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা পরিদর্শন করেন। এতিমখানার বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিষয় তার নজরে আসে এবং বিষয়টি তিনি উপজেলা মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপন করেন । জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ,সংবাদকর্মীসহ সভায় উপস্থিত সকলে একমত পোষন করেন। সভায় বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় । এই বিষয় সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং সোনার বাংলা গড়তে সমাজসেবা অফিসার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জন্য আমি বিভিন্ন এতিম খানায় ভুল তথ্য দিয়ে সরকারি টাকা উত্তলন, উপজেলায় ১৩ টি এতিম খানায় এতিম না থাকায় সে খানে অর্থ বরাদ্দ বন্ধ করি। এছাড়া স্বচ্ছ ভাবে বরাদ্দ খরচ করারা জন্য তদারকি করি। আমি অফিসের সকল দালাল মুক্ত করি, বিনা খরচে সরকারি সহায়তা প্রদান করি, আমার এই কাজে কতিপয় এতিমখানার মালিকদের অবৈধ উপার্জন বন্ধ হয়েছে, তারা আমার উর্ধতন কর্মকর্তাদের কাছে মিথ্যা অভিযোগ দিয়াছে, তাই হয়তো আমার প্রতি এই বদলীর আদেশ দিয়েছেন কতৃপক্ষ। তার এই বদলীর খরব সাধারন মানুষের মধ্য পৌছালে চাপ ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবী যারা ভালো কাজ করবে তাদের বদলী করলে আমার সেবা থেকে বঞ্চিত হবো। তাই তার বদলী আদেশ স্থাগিত করার দাবি জনসাধারনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST