সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় খুলি বিহীন অদ্ভুত শিশুর জন্ম গ্রহণ করেছে

Reporter Name / ২৬৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১:১৭ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে মাথার খুলিবিহীন এক অদ্ভুত আকৃতির শিশুর জন্ম হয়েছে। তবে নবজাতক শিশুসহ তার মা সুস্থ রয়েছে বলে জানা গেছে। গাইবান্ধা জেলা শহরের গাইবান্ধা ক্লিনিকে সোমবার (২৭ জুন) দুপুরে অস্ত্রোপচার ছাড়াই ছেলে নবজাতকটি জন্মগ্রহণ করে। এই নবজাতক সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের রেজাউল করিম ও শাকিরন বেগম দম্পতির সন্তান। তাদের ঘরে ১০ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সদ্য জন্ম নেয়া শিশুটির কপাল থেকে পুরো মাথার অংশে খুলি নেই। বাম চোখও লাল ও বড় আকৃতির। তার ঘাড়ের নীচ থেকে ঝুলে আছে মাথার সব মগজ। তবে শিশুটির হাত-পাসহ বাকি অঙ্গ ঠিকঠাক রয়েছে। শিশুটির বাবা রেজাউল করিম জানান, সকালে স্ত্রী শাকিরনের প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে নেয়া হয় গাইবান্ধা ক্লিনিকে। প্রথমে চিকিৎসকরা সিজারিয়ানের পরামর্শ দেন। এরপর সিজারের প্রস্তুতিকালে নরমাল ডেলিভারির মাধ্যমে দুপুরে শিশুটির জন্ম হয়। অদ্ভুত আকৃতি নিয়ে জন্ম নেয়া নবজাতক শিশুটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবার। তৃতীয় এ সন্তানকে ঘিরে পরিবারজুড়ে আনন্দ-উদ্দীপনা অপেক্ষা করছিল। কিন্তু শিশুটি জন্মের পর তা অনেকটাই ম্লান হয়ে গেছে। শিশুটি বাঁচবে কীভাবে। এটি কনটেন্ট এনোম্যালি অর্থাৎ জন্মগত রোগ বলে জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মণ্ডল। তিনি জানান, এটি নানা কারণেই হয়ে থাকতে পারে। তবে গর্ভাবস্থায় ফলিক এসিডের অভাবে এমন রোগ বেশি হয়। এদিকে, অদ্ভুত আকৃতির এই শিশুটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST