সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জননেতা শাহে আলম এমপি’র যুক্তরাষ্ট্রে আগমণ

Reporter Name / ২৬৮৯ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি: বরিশালের বিখ্যাত উজিরপুর-বানাড়ীপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগ পরিবারের অনন্য কর্মী বান্ধব নেতা, ১৯৯০ সালের স্বৈরতন্ত্র বিরোধী ছাত্র গণআন্দোলনের অন্যতম কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি শাহে আলম,এমপি। তিনি আগামী পহেলা জুলাই ২০২২, শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জেএফকে এয়ারপোর্টে রাত ১০.১৫ মিনিটে অবতরন করবেন।খবর বাপসনিউজ। রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যেই দেশব্যাপী বেশ সুনাম অর্জন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনের কেন্দ্রীয় ছাত্রনেতা হিসাবে যে ভাবমুর্তি বিরাজমান- তাতে দেশব্যাপী সাবেক কেন্দ্রীয় ও তৃণমূলের ছাত্রনেতাদের সাথেও পুরনো সখ্যতা এখনও ধরে রেখেছেন। আওয়ামী রাজনীতির নীলকন্ঠ মানুষ, অবিসংবাদিত জননেতা শাহে আলম এমপি ইতিমধ্যে বরিশালসহ দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কর্মকান্ডে অংশগ্রহণ ছাড়াও তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। তিনি নিউইয়র্কে দিনকয়েক অবস্থানের পর কানাডার টরন্টোতে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের সাথে মত বিনিময় সম্পন্ন হলে বাংলাদেশে ফিরে যাবেন। উল্লেখ্য তিনি ও স্ত্রী আতিয়া মিলি দুই সন্তানের জনক-জননী।তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST