রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামের রাজারহাট মডেল প্রেসক্লাবের এক বছর পূর্তিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

Reporter Name / ২৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৫০ পূর্বাহ্ণ

 মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট মডেল প্রেসক্লাবের এক বছর পূর্তিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ২১ শে জুন ২০২২ ইং মঙ্গলবার রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে রাত ৮ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও রাজারহাট মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী রাজারহাট মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন। গত বছর ২১শে জুন/২২ সালে রাজারহাট মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এক বছর সোচ্চার থেকে রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ সাহসীকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছে। অসহায় দুঃখী সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর সংবাদ স্বচিত্র সবার আগে জাতির সামনে তুলে ধরেছে। বিশেষ করে তিস্তা নদী ভাঙ্গনের সংবাদ প্রচারে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নিরলসভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে। এছাড়াও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রকাশ ও প্রচার করে আসছে। রাজারহাটে মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সাহসীকতার সাথে যে কোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সালাম চাষী, ডিবি পুলিশ…ডিবি রেজাউল করিম,রাজারহাট মডেল প্রেসক্লাবের সহসভাপতি ডঃ রফিক,সাধারণ সম্পাদক রেজাউ করিম রেজা, যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম,সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মকবুল হোসেন সহ সকল সদস্যবৃন্দ। রাজারহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী কেক কেটে রাজারহাট মডেল প্রেসক্লাবের সকল সদস্যকে খাওয়ায়ে দেন। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী পৃথক পৃথক বাণীতে রাজারহাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে ন্যায় ও নিষ্ঠার সাথে যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ পরিবেশনে অটল থাকার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST