বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত: বিপুলসংখ্যক সেবাপ্রার্থীর উপস্থিতি

Reporter Name / ২৪৩৮ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২, ১:৪৯ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে গত ১০-১২ জুন ২০২২ ,তিনদিনব্যাপী এক মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পে কন্সুলার সেবা প্রদান করা হয়। ক্যাম্প আয়োজনে সহায়তা করে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (ব্যান্ট) এবং বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বেস্ট)।খবর বাপসনিউজ। তিন দিন ব্যাপি এই ক্যাম্পে ৮৯৭ জন আবেদনকারী বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং ৪৭,৯৩২.৫০ মার্কিন ডলার রাজস্ব আদায় হয়। এটি এ বছর আয়োজিত কন্সুলার ক্যাম্পসমূহের মধ্যে সেবাগ্রহীতার সংখ্যায় এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ। মোবাইল কন্সুলার ক্যাম্পে এনভিআর, পাওয়ার অব এটর্নি এবং এটেস্টেশন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়াও, দ্বৈত নাগরিকত্ব সনদ এবং জন্মনিবন্ধন সনদপ্রাপ্তির জন্য আবেদন গ্রহণ করা হয়। কভিড-১৯ অতিমারির প্রকোপ হ্রাস পাওয়ায় এপ্রিল, ২০২২ হতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুনরায় মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান শুরু করে। গত দুই মাসে পাঁচটি শহরে (ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং ডালাসে) এ সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পসমূহে মোট ৩২৯১ জন সেবা গ্রহণ করেন এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,৭২,৪৫৩.৫০ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি নিয়মিতভাবে বিভিন্ন শহরে মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST