মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক হযরত আলীর সরকার সাগর Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন Logo চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রাণীনগরে ঘরের মেঝেতে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার, আটক- ৩

Reporter Name / ২৩১৭ Time View
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২, ১:২৩ পূর্বাহ্ণ

 আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগরে রানীনগর উপজেলায় একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরত আলী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামে একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের তিন জনকে আটক করেছে থানা পুলিশ। নিহত যুবক হয়রত আলী উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের জমসেদ আলীর ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, পারিবারিক দ্বন্দের জেরে যুবক হযরত আলী নিজের বাড়িতে থাকেন না। পার্শ্ববর্তী বন্ধু নাহিদের বাড়িতে থাকেন। গত ৩ জুন থেকে হযরত নিখোঁজ এমন খবর নিয়ে হয়রতের বাবা জমসেদ আলী বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে থানায় হাজির হন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তকালে হয়রতের বন্ধু যুবক নাহিদকে আটক করে। তার দেওয়া তথ্য মতে নাহিদের বাড়ির একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরতের লাশ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব বালুভরা গ্রামের নাহিদ, রবিউল ও শাহিন নামে তিন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST