শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে সাদর অভ্যর্থনা জানান

Reporter Name / ২৭২৩ Time View
Update : সোমবার, ৬ জুন, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃচলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি- ৩০০১) ৪১০ জন হজযাত্রী নিয়ে রোববার (৫ জুন) দুপুরে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে। খবর বাপসনিউজ।সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ সময় বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের অন্যান্য কর্মকর্তাগণ।খবর বাপসনিঊজ।বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার প্রফেসর আব্দুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিষ্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরাহর জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমানবন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, হজ যাত্রীদেরকে বিমান বন্দরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় হজযাত্রীদের চকোলেট, জুস, পানি পরিবেশন করা হয়। বাংলাদেশি হজ যাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।বাংলাদেশি হজ যাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আগত হজযাত্রীদের শুভ কামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST