শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বকশীগঞ্জে শিক্ষিকার জমি ও সংখ্যালঘুর স্বর্ণের দোকান দখলকারী ফরিদকে গ্রেফতার এবং ওসি’র প্রত্যহার দাবি Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

 

যশোরের শার্শায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বাষিকী উপলক্ষে স্মরণ সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শার্শা উপজেলা কৃষক দলের উদ্দোগে বিকেল ৪টায় উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা কৃষক দলের  সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ সময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযো, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।
২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। রাজনৈতিক  জীবনের  দীর্ঘ  পথচলা, সাংগঠনিক  দক্ষতা ও  যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ছাত্র দলের সমস্য সচিব সবুজ হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী সময়র্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST