বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক : / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

 সারাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সাংগঠন কর্তৃক যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তার প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ই নভেম্বর – ২০২৬ ইং মঙ্গলবারে সন্ধ্যার দিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক বাংলাদেশ জুড়ে অগ্নি সংযোগ ও নৈরাজ্য চালানোর অভিযোগে এবং এর প্রতিবাদ জানাতে, যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে বিশাল এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি ময়ূরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বাগআঁচড়া বাজারের উপর দিয়ে র্্যলী নিয়ে সাতক্ষীরা মহাসড়ক প্রদিক্ষন শেষে আবারও ময়ূরীর সিনেমা হলের সামনে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক যুবদল নেতা কবির হোসেন। এসময় যুবদল নেতা কবির হোসেন বলেন, বিগত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। শার্শার বাগআঁচড়ায় নেতৃত্ব দিচ্ছেন এখানে কোন সন্ত্রাসী নাই, চাঁদাবাজ নাই সুতরাং বিতাড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি গোপনে ষড়যন্ত্র করে এলাকার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি যদি করতে চাই, তাহলে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনকে সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এসময় প্রতিবাদ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST