মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চা সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লোকমোর্চার প্রতিনিধি, যুব প্রতিনিধি ও প্রকল্পের কর্মীসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. আতাউর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আকতার হোসেন, মৎস্য কর্মকর্তা মো. শামীম রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারম্যান সাংবাদিক কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রানা। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় সরকারি কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি প্রচলিত নীতিমালা অনুসরণ করে দুর্যোগকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ লোকমোর্চা ও যুব ফোরামের গৃহীত ক্ষুদ্র উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি এসব উদ্যোগ আরও সম্প্রসারণের পাশাপাশি অধিকসংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST