রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি / ৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ

: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের সাকিদার পাড়ায় স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে মোস্তাফিজার রহমান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । মোস্তাফিজার রহমান ফুলকোট গ্রামের আলহাজ্ব মৃত মজিবর রহমানের দ্বিতীয় পুত্র । মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মোস্তাফিজার রহমানের প্রতিবেশী ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল হাসান জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে মোস্তাফিজার রহমান তাদের ধানের জমিতে মাজরা পোকা দমনে কীটনাশক ছিটাতে যায় । প্রচন্ড ভ্যাপসা গরমের জন্য সঙ্গে করে স্যালাইন মিশানো পানিও নিয়ে যান পান করার জন্য । কীটনাশক ছিটানোর এক পর্যায়ে স্যালাইন মিশানো পানি পান করতে গিয়ে ভুলক্রমে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয় ।পরদিন রবিবার সকাল ১০ ঘটিকায় ফুলকোট কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানা যায় তিনি অত্যান্ত ভদ্র, নম্র প্রকৃতির এবং নামাজী ব্যক্তি ছিলেন , তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST