বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম এর শুভেচ্ছা বার্তা Logo কৃষি মন্ত্রণালয়ে দোসর চক্রের দাপট? ফয়সাল ইমাম অপসারণের পর উঠছে খোরশেদ আলমের নাম Logo সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা Logo জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন Logo সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ Logo সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন Logo নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি, গ্রেপ্তার Logo সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

 হারুনুর রশিদ,, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৬৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ

কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নওগাঁর সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার্থীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান ও সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা। আয়োজকরা বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST