বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ Logo বাংলাদেশ প্রেসক্লাবে,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত Logo সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদুর্ভোগ Logo বেনাপোল সাদীপুর সীমান্তে বিএসএফ ১২ থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি: সম্মিলিত মানবাধিকার জোটের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের হলরুমে এক সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট জহিরুল ইসলাম রানা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক মোনায়েম খান, সহ-সভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রতন রহমান, নাসিম খান পাঠান, সাংবাদিক সালমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সদর উপজেলা কমিটি ও অন্যান্য উপজেলা কমিটি গঠন, দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ, সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অফিস ভাড়া এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মিলিত মানবাধিকার জোটকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST