সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ Logo বাংলাদেশ প্রেসক্লাবে,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত Logo সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদুর্ভোগ Logo বেনাপোল সাদীপুর সীমান্তে বিএসএফ ১২ থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে Logo নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ Logo ঈদ মোবারক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা Logo মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” বিশেষ প্রতিবেদকঃ Logo পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক হযরত আলীর সরকার সাগর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শংকর চন্দ্র সরকার , নেত্রকোনা জেলা প্রতিনিধি: / ৬৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ

নেত্রকোনায় একটি সংবাদে ভুলবশত নিজের ছবি প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার রুই গ্রামের বাসিন্দা দুর্গাচরণ সরকারের ছেলে সৈকত সরকার। রবিবার (৭ জুন ২০২৬) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে সৈকত সরকার বলেন, গত ২৫ মে ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় শহরের বড় বাজার এলাকার কাশেম টাওয়ারকে কেন্দ্র করে প্রকাশিত একটি প্রতিবেদনে ভুলবশত তার ছবি সংযুক্ত করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে পূর্বে উত্থাপিত অভিযোগ আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। এরপরও তার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। সৈকত সরকার আরও বলেন, “আমি একজন সাধারণ নাগরিক। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া আমার ছবি প্রকাশ করায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে আমি এর ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন প্রত্যাশা করছি।” সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের সঙ্গে তার নাম ও ছবি জড়িয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে পুনরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST