বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন Logo চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ Logo মাদক সেবনে বাধা, মীরসরাইয়ে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু Logo কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু। Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত:
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

 ​ শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ : পবিত্র ঈদুল আজহার দোড়গোড়ায় দাঁড়িয়ে যখন ঘরে ঘরে আনন্দের প্রস্তুতি, ঠিক তখনই এক বুক বিষাদ আর হাহাকার নেমে এসেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকড়া ইউনিয়নের বাড়লা বিল পাড়ের কৃষকদের জীবনে। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় বাড়লা মৌজার বাড়লা বিলে প্রায় ১০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। চোখের সামনে নিজেদের হাড়ভাঙা খাঁটুনির সোনালী স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন এলাকার সাধারণ কৃষকেরা। ​স্থানীয় সূত্রে জানা যায়, বাড়লা বিলের ফসলের ওপর অত্র এলাকার বিপুল সংখ্যক কৃষকের জীবন-জীবিকা সরাসরি নির্ভরশীল। ঈদের ঠিক আগ মুহূর্তে আকস্মিকভাবে পানি চলে আসায় বিঘার পর বিঘা জমির উঠতি ফসল চোখের পলকে তলিয়ে যায়। এখন বুকসমান পানিতে নেমে ডুবন্ত ফসল ও ধান সংগ্রহের শেষ চেষ্টা চালাচ্ছেন উক্ত গ্রামের নিরুপায় কৃষকেরা। শেষ সম্বলটুকু বাঁচানোর এই ব্যাকুলতা যেন এক করুণ দৃশ্যের অবতারণা করেছে বাড়লা বিলের পাড়ে। ​ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষোভ ও আর্দ্র গলায় জানান, পবিত্র ঈদকে সামনে রেখে তাদের চোখে-মুখে অনেক স্বপ্ন ছিল। পরিবারের নতুন পোশাক, ঈদের আনন্দ—সবই জড়িয়ে ছিল এই ফসলের হাসির ওপর। কিন্তু মুহূর্তের দুর্যোগে ফসল ডুবে যাওয়ায় তারা এখন পরিবার-পরিজন নিয়ে আগামী দিনগুলো কীভাবে চলবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। ​এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি জরুরি তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ​তবে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী কৃষকদের জোরালো দাবি—এই সরকারি সহায়তা ঈদের আনন্দ পুরোপুরি ম্লান হওয়ার আগেই অত্যন্ত দ্রুততার সাথে যেন এই আর্থিক অনুদান সরাসরি প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানো হয়। সরকারি মানবিক সহায়তাই এখন বাড়লা বিল পাড়ের শত শত বিপন্ন কৃষক পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST