মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  Logo স্ত্রী ও ছেলের হাতে খুন হন আলমগীর Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত Logo চকরিয়ায় ৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক Logo নেত্রকোণায়  ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে আটককৃতদের মধ্যে দুই জনকে এক মাস করে এবং অপর দুই জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী পাড়ার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা পাড়ার ফজলুর রহমানের ছেলে সানাউল (৪৫) এবং সাহেব বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান (৩১)। অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST