মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ

| সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬টায় আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ঐক্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা যাবে না। চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যই প্রধান শক্তি এবং নবগঠিত কমিটিকে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল হক কবির বলেন, সাংবাদিক সমাজকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। অন্যান্য বক্তারা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমেই সংগঠন শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে। সভায় বক্তব্য দেন— মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক, মোঃ আমিনুল হক রিপন, মোঃ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, ফরহাদুল হাসান মোস্তফা, এইচ.এম. মিজানুর রহমান ফরাজী, মোঃ নুরুল আবসার কায়সার, মোঃ আরাফাত মজুমদার, বিধান ঘোষ লিটন প্রমুখ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) বলেন, এই কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সংগঠনকে সুসংগঠিত করবে। সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠন সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। সভায় সর্বসম্মতিক্রমে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সভাপতি ও মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি: মোঃ কামরুল ইসলাম, ইঞ্জি. মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সফিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), সুমন সেন, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, মোঃ কামরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক: ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জি. মোঃ লোকমান গাজী, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ইব্রাহিম মিন্টু। অর্থ সম্পাদক: এইচ.এম. মিজানুর রহমান ফরাজী; সহ-অর্থ সম্পাদক: মোঃ শামসুদ্দিন। দপ্তর সম্পাদক: মোঃ নুরুল আবসার কায়সার; সহ-দপ্তর সম্পাদক: ফারুক আহমেদ ঢালী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আরাফাত মজুমদার (একুশে সংবাদ); সহ-প্রচার সম্পাদক: মোঃ জামাল। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম লিটন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম (দৈনিক ঘোষণা); সহ-প্রশিক্ষণ সম্পাদক: মোঃ কামাল হোসেন (ভিশন নিউজ টিভি)। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মামুনুর রশিদ; সাংস্কৃতিক সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন। পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: বিধান ঘোষ লিটন। মানবাধিকার বিষয়ক সম্পাদক: আবদুল আজিজ; সহ-মানবাধিকার সম্পাদক: মোঃ জামাল উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদিকা: নারগিস আক্তার; সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: এ্যামিলি বেগম। সদস্য: আবদুল হালিম নিরব (দৈনিক যুগের কণ্ঠস্বর), জয়ন্ত দে (খবর-২৪)। উপদেষ্টা মণ্ডলী: এস.এম. আজিজ, মোহাম্মদ আবদুল আজিজ, আশিক ইবনে সাফা, এস.এম. খোরশেদ উল্লাহ রজায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST