শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত : Logo নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ    Logo উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার Logo নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ Logo সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ Logo ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) Logo সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ

 ‎ ‎বিশেষ প্রতিনিধি ‎যশোরের অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎জানা যায়, চলতি মাসের শুরুতে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ নওয়াপাড়া পৌর বিএনপির মাধ্যমে জেলা বিএনপি বরাবর এ লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রকাশ্যে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও গোপনে ভিন্ন দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ‎অভিযোগে আরও বলা হয়, নিজ দলের প্রার্থীকে পরাজিত করতে অর্থের বিনিময়ে ভোট কেনাবেচার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। বিষয়টিকে ‘দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারীরা। ‎এছাড়া তার স্ত্রী জামায়াতে ইসলামীর নারী শাখার সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগে দাবি করা হয়েছে। ‎ওয়ার্ড বিএনপির একাধিক নেতা, যার মধ্যে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. আমজেদ হোসেন ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নূর ইসলাম রয়েছেন, অভিযোগে উল্লেখ করেছেন যে পিয়ার আলী প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন। ‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিয়ার আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। তার স্ত্রীর রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে তিনি বলেন, আমার স্ত্রী বাড়ি বাড়ি গিয়ে তালিম দিতেন। তিনি জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না, তবে সমর্থন করতেন। ‎এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST