মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

 বেনাপোল: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এপ্রিল মাসেই শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে খালপাড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম ও স্টেজ তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০ টার সময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলীসহ স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে খালপারের রাস্তা তৈরি করার জন্য মিটার দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, ২ এপ্রিল উলাশী ইউনিয়নের উলাশী খাল সরেজমিনে পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঐতিহাসিকভাবে খালটি ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল পুনঃখননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী বলেন,“উলাশী খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে ও জলাবদ্ধতা সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সাথে সাথে এটি নতুনভাবে খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এতে এলাকার কৃষি উৎপাদন, চলাচল সুবিধা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।” খাল খননের প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল খননের কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন স্থানীয় মানুষও অংশগ্রহণ করেছিলেন। খালটি বর্ষাকালে শার্শার পাঁচটি বিলের পানি সহজেই নিষ্কাশনের মাধ্যমে জমি আবাদের আওতায় আনা সম্ভব করেছিল। বৃহস্পতিবার ২ এপ্রিলে খাল এলাকা পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান খাল খননের অগ্রগতি ও স্থানীয় উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST