রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ভোটের নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তুত বিজিবি Logo চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা Logo মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত Logo যশোর সীমান্তে অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বিজিবি মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং Logo যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪ Logo জনগণের মতামত Logo নির্বাচন সামনে রেখে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের যৌথ টহল ও মহড়া Logo বায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের হল রুমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা এবং উপজেলা প্রশাসন ও ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহের আয়োজনে ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা আজ ২৯জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ বৃহৎ মহড়া অনুষ্ঠিত হয়। এই যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে গণভোটের প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST