শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ

তালুকদার, নেত্রকোণা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুম মোস্তাফা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। এর আগে গত ৪ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাসুম মোস্তাফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মাসুম মোস্তাফা বলেন, ‘আমার একটি তথ্যগত ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়। অনিচ্ছকৃত ভুলটির জন্য নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা।’এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST