মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ

 রাজশাহী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ অসুস্থতার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই শোকসন্তপ্ত মুহূর্তে মাটিকাটা ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এসানুল কবির (টুকু), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম এবং দেশের উন্নয়নে তার অভূতপূর্ব ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অটল গণতন্ত্রের প্রতীক এবং জাতির অভিভাবক। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানাই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আস্দুস সালাম শাওয়াল (উপজেলার সাবেক আহ্বায়ক), উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, ৭ নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু), হিটলার সাধারণ সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST