বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :-খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই উপলক্ষে খানসামা উপজেলায় শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি কামিনী কান্ত কোয়ালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: রশিদুল ইসলাম এবং সদস্য মো: আবু তাহের চৌধুরী, মো: লতিফুর রহমান ও মো: আনিসুজ্জামান। বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সহকারী শিক্ষকদের অধিকার রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ-উল্লাহ। একইভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক হিসেবে সোহেল চৌধুরী দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত হওয়ার পর সভাপতি আহমদ-উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।” সাধারণ সম্পাদক নূর জামান তাঁর বক্তব্যে বলেন,“এই সংগঠন শুধু একটি কমিটি নয়, এটি সহকারী শিক্ষকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল শিক্ষকের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা হবে। শিক্ষক কল্যাণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।” নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST