রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাঙ্গুনিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ৬৫৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আসরাত জাহান (২২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং আশপাশের লোকজনকে জানান যে আসরাত জাহান পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে মরদেহ দেখতে না দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST