সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুড়িগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১৬ কেজি গাঁজাসহ আটক ০৪

Reporter Name / ২৫৪৯ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১:৩২ অপরাহ্ণ

 মোঃমকবুল হোসেন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী ফুলবাড়ি থানা পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল ও নাগেশ্বরী থানা পুলিশ ১৬ কেজি গাঁজা সহ মাদক কারবারে জড়িত ৪ ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ইং বিকেল পাঁচ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স সহ ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর গ্রামের বেড়াকুটি হতে ছিলাখানা গামী রাস্তায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে বিশেষ কৌশলে পরিবহন করা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে ও এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। এসময় মাদক পাঁচারে আসামীদের ব্যবহৃত উক্ত অটো রিক্সাটিও জব্দ করে থানায় নিয়ে আসেন । আটক মাদক ব্যবসায়ীরা জেলার চিলমারী উপজেলার রমনা খামারের মৃত শামছুল হক এর ছেলে নাজমুল হুদা নয়ন(২৫), নয়াবাড়ি এলাকার আবুবক্কর এর ছেলে মিজানুর রহমান মিজান(২৮) এবং একই আব্দুল আজিত এর ছেলে জাহেদুল ইসলাম (২৬)। অপরদিকে একই দিনে নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানে রাত ১১ টার সয়য় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোঃ ফারুক মিয়া,এস,আই আনোয়ারুল ইসলাম, এ,এস,আই নাজমুল হোসাইন এ,এস,আই রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ নেওয়াশী ইউনিয়নের গাগলা এলাকার এগারোমাথায় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে পাকা রাস্তায় অবস্থান নিয়ে বিশেষ প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা পরিবহনকালে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম (১৯) কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম ফুলবাড়ি থানার মধ্যকাশিপুরের জায়গীরটারী গ্রামের মোঃ ইসলাম হোসেনের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান ও মোঃ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ২৭ তারিখ বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST