’ মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ 01724356013 সৃজনশীল উদ্যোক্তা, সংস্কৃতি আর উৎসবের এক বর্ণিল সমন্বয় নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ডিসেম্বর ২০২৫ রাজধানীর বড় মগবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শীতের সবচেয়ে আলোচিত আয়োজন — ‘উইন্টার গ্লো ফেস্ট ২০২৫’। Swapno Chowa অর্গানাইজেশন তরফ থেকে মেলার আয়োজন করা হয়, এটা নিয়ে স্বপ্নঁছোয়া অর্গানাইজেশন এর তৃতীয় মেলা এটি , মেলার টাইটেল স্পনসো রে ছিলেন Fox Web, পাওয়ার্ড বাই ছিলেন Brandstack+ ও d’Vibe। আয়োজনের দায়িত্বে ছিল Swapno Chowa এবং Dewan Iffat Creation যৌথভাবে। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় ১১, ১২ ও ১৩ ডিসেম্বর রাজধানীর At The Table, ২২ বড় মগবাজারে। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে ভরপুর। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আলোকিত আয়োজন উৎসবের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব— দিলারা জামান – অভিনেত্রী চন্দা মাহজাবীন – অভিনেত্রী ও মোটিভেশনাল স্পিকার হাসিনা আনসার – শেফ ও মিডিয়া পার্সোনালিটি রুখসানা ব্রিস্টি – BPEC ও EDF-এর প্রতিষ্ঠাতা তাঁদের উপস্থিতি পুরো মেলায় অনুপ্রেরণার এক ভিন্ন মাত্রা যোগ করে। মেলার আকর্ষণ: শীত, কেনাকাটা ও আনন্দের মিলন তিন দিনব্যাপী এই উৎসবে ছিল— ঐতিহ্যবাহী খাবার কর্নার, যেখানে দর্শনার্থীরা উপভোগ করেছেন পিঠা, শীতকালীন পদ। গ্রামীণ সাজে সাজানো হস্তশিল্প ও লাইফস্টাইল কর্নার শিশুদের জন্য ফান জোন ও বিনোদনমূলক গেমস,নাগরদোলা, বাইস্কোপ, থ্রিডি। লাইভ মিউজিক, ফটো বুথ ও ইনফ্লুয়েন্সার ইন্টারঅ্যাকশন দর্শনার্থীদের জন্য ফ্রি এন্ট্রি ও বিশেষ গিফট অফার অংশগ্রহণকারী ব্র্যান্ড ও উদ্যোক্তা মেলায় অংশ নেয় একাধিক জনপ্রিয় ব্র্যান্ড, যার মধ্যে ছিল Aayat backet, Muslima, Roza,Kraft station,starry,wondarfull,surprise box,Extra ordinary, Saba’s gallery, স্বরে সহ আরও অনেক জন।কেক স্পন্সরে ছিলো Savory & Delights, backed make by Noor. এছাড়াও বিভিন্ন নতুন উদ্যোক্তা ও হ্যান্ডমেড প্রোডাক্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল কাজ প্রদর্শন করেন। মিডিয়া কাভারেজ মেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিল, পত্রিকার পাতা, ঢাকা উদ্যোক্তা, এবং চ্যানেল আই, দৈনিক জনপদ। যারা প্রতিদিনের কার্যক্রম ও অতিথি উপস্থিতির কাভারেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ও ম্যানেজমেন্ট এর দায়িত্বে ছিল মেয়েটা সফট বিডি। “উইন্টার গ্লো ফেস্ট ২০২৫ আমাদের জন্য একটি গর্বের আয়োজন। স্থানীয় উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি ছিল আত্মপ্রকাশ ও অনুপ্রেরণার মঞ্চ।” — Swapno Chow