রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোতোয়ালীতে সার্জিকেল গোডাউন থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

Reporter Name / ৭৫৭ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ 01724356013 চট্টগ্রাম মহানগরীর একটি সার্জিকেল গোডাউন থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানাধীন হাজারী লেইনে রাতে আসামি মো. মেহরাজ আলম তাহিন (১৯) ও সীমান্ত দাশ (২১)–কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালী থানার ৬ নম্বর হাজারী লেইন মসজিদ গলিতে মো. ইসমাইল (২৫) নামের এক ব্যক্তির ভাড়াকৃত সার্জিকেল মালামালের গোডাউনে গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর মো. ইসমাইল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।অভিযান পরিচালনা করে সোমবার (২৭ অক্টোবর) রাতে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে উদ্ধার করা হয়—স্যাভলন টুইংকেল বেবী ডাইপার ১৮ কেস, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ২০ কার্টন, নিউ কেয়ার বেবী ওয়াইপস ৭ প্যাকেট, বিভাচেক ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপস ১০ বক্স এবং টসিবা থার্মোমিটার ৩ বক্স। কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, “গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST