উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৩ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জিয়া সেতু চত্বরে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলম এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো: আখতারুজ্জামান জুয়েল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।